সাবেক চেয়ারম্যান আব্দুল বারী চৌধুরী আর নেই

512
All-focus
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী চৌধুরী (বারেক সাব) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শুক্রবার ( ৯ মে ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাঁর ছেলে নাজমুল বারী চৌধুরী জানান, আমার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। সবশেষ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনি সকালে ইন্তেকাল করেন। আমার বাবার জন্য সবার কাছে দোয়া করার অনুরোধ করছি।
সাবেক চেয়ারম্যান আব্দুল বারী চৌধুরী কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ মাগরিবের নামাজের পর কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।