স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে শীর্ষ মাদক বিক্রিতা জামালকে (৫৮) চোলাই মদ তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জামাদীসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী । মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জামাল উদ্দিন ওই এলাকার মৃত আ. মালেকের ছেলে।
জানা গেছে, জামাল চোলাই মদ তৈরী করে দীর্ঘ দিন ধরে বিক্রি করে আসছিল সে। সাথে ইয়াবাও বিক্রি করছিল। দিনের বেলা মুদি দোকান রাতে মাদক বিক্রি করে থাকে । এই নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছিল। তাকে পুলিশ ধরছিল না। গোপনে খবর পেয়ে যৌথবাহিনী সোমবার রাত ৮টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে । পরে তার বাড়ী তল্লাশী করে বিপুল পরিমান মদ তৈরীর সরঞ্জামাদী উদ্ধার করে।
এলাকাবাসীর দাবি, এসব চিহ্নিত ব্যক্তির কারণে দীর্ঘদিন ধরে রামচন্দ্রদী, গোপালদী এবং আশপাশের এলাকায় মাদকের বিস্তার ঘটছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
রামচন্দ্রদীর শীর্ষ মাদক বিক্রেতা জামাল যৌথবাহিনীর হাতে আটক
ফেসবুকে ফলো করুন



