আড়াইহাজারে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

260
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার পৌরসভার ১ নং ওয়ার্ড এর উদ্যোগে ৪ মে (রবিবার) বিকাল ৪ টায় কামরানিরচর বাজারে গনসংযোগ করা হয়।

এতে নেতৃত্ব প্রদান করেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর আমীর মাওলানা হাদিউল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ এর বাইতুল মাল সম্পাদক প্রফেসর আজিজুল হক, উপজেলা দক্ষিণ এর কর্মপরিষদ সদস্য মাওলানা রাসেল মাহমুদ, কর্মপরিষদ সদস্য মাওলানা নাজমুল হক, হাইজাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী জাকারিয়া, আড়াইহাজার পৌরসভার সভাপতি নুরুল আমিন, সহ সভাপতি আবু তাহের মোল্লা ও সেক্রেটারি মোস্তফা সারোয়ার।

আরও উপস্থিত ছিলেন  পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গনসংযোগ শেষে আছর নামাজ পড়ে কামরানিরচর বাজার মসজিদে দাওয়াতি সভা করা হয়।