ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফল করার লক্ষ্যে পল্টনে সৌজন্য সাক্ষাৎ

279
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফল করার লক্ষ্যে পল্টনে সৌজন্য সাক্ষাৎ করেছেন আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ উসামা বিন হানিফ।

আগামী ২৩ মে অনুষ্ঠিতব্য ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক আবুল হাসানাত মেহরাব, যুগ্ম আহ্বায়ক ও আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ উসামা বিন হানিফ।

তিনি ঢাকার পল্টনে অবস্থিত ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারি ও সেক্রেটারি কাওসারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় আসন্ন সম্মেলনকে ঘিরে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রস্তুতি বিষয়ক নানা আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে পরস্পরের মাঝে মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।