ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ১ মে (বৃহস্পতিবার) দুপুরে এ ঘটনা ঘটে।
ইউনিয়নের উলুকান্দী এলাকার বড়বাড়ীর ওয়াজ উদ্দিনের একমাত্র ছেলে ওমর ফারুক (৮) গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, ওমর ফারুক বন্ধুদের সাথে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে পানিতে সে ডুবে যায়। অনেকক্ষণ তাকে না দেখে তার বন্ধুরা খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে একজনের পায়ে ওমর ফারুকের নিথর দেহের স্পর্শ পেয়ে তাকে উদ্ধার করে। ততক্ষণে ওমর ফারুক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
একমাত্র ছেলেকে হারিয়ে কৃষক বাবা ওয়াজ উদ্দিন বারবার মূর্ছা যাচ্ছেন। নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।



