ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: ২৮ শে এপ্রিল রোজ সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর উদ্যোগে বালিয়াপাড়া এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এতে নেতৃত্ব প্রদান করেন ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হামিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ এর কর্মপরিষদ সদস্য ব্রাহ্মন্দী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জামান হোসেন ও ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক জাকারিয়া মুন্সি।
এসময়ে উক্ত ইউনিয়নের ও ওয়ার্ডের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



