আড়াইহাজারে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

278
ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নেয়। এই সময় আতংকিত হয়ে পড়ে গোটা পরিবার।
বাড়ীর মালিক মো. রুবেল মিয়া জানান, তিনি বাবুর্চির কাজ করেন। রান্না করতে গোপালদী পৌরসভার রামচন্দ্রদীতে গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে চলে যান। এই সুবাধে আনুমানিক রাত ৩টায় তার বাড়ীতে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তার মা, স্ত্রী ও ২ শিশু সন্তানকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা, আড়াইভরি ওজনের স্বর্নালংকার, ২ ভরি রুপা, ২টি মোবাইলসহ অন্যন্যা মালামাল লুটে নেয়। ডাকাতদল ৩টায় ঘরে ঢুকে ৪টার দিকে সব কিছু নিয়ে চলে যায়। ডাকাতদল ঘন্টা ব্যাপী তান্ডব চালিয়ে তছনছ করে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, আড়াইহাজারে চুরি ডাকাতি বৃদ্ধি, ওসির ঘুষের ভিডিও ভাইরালসহ নানা কারণে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনকে বৃহস্পতিবার বদলী করা হয়।