আড়াইহাজারে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী জহিরুল আশুলিয়া থেকে গ্রেপ্তার

296
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হত্যার ঘটনায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (২৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব -১১ স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন। গ্রেপ্তারকৃত আসামি জহিরুল ইসলাম (৪৫) আড়াইহাজার থানার বাজবি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

এর আগে গত ২৪ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে আত্ম গোপনে চলে যান। দীর্ঘ বিচার শেষে আদালত তাকে মৃত্যুদন্ডের আদেশ দেন।