আড়াইহাজার ফতেহপুরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

268
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়। ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

এতে নেতৃত্ব দেন ফতেহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রাসেল মাহমুদ ও সেক্রেটারি মোহাম্মদ দীন ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মনোনীত নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ এর আমীর মাওলানা হাদিউল ইসলাম, সেক্রেটারি তৌফিকুল ইসলাম। উপজেলা বাইতুল মাল সম্পাদক প্রফেসর আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা নাজমুল হক।

আড়াইহাজার পৌরসভা জামায়াতের সভাপতি নুরুল আমিন ও পৌরসভার সেক্রেটারি মোস্তফা সারোয়ার। ব্রাহ্মন্দী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, সাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোবারক হোসেন সোহান, হাইজাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী জাকারিয়া, খাগকান্দা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আড়াইহাজার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সফরউদ্দিন ও হাসান মিয়া।

এ সময় ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন।

এই গনসংযোগ বিকাল ৪ টায় কাইমপুর থেকে শুরু হয়ে সুলতানসাদী বাজারে গিয়ে রাত ৮ টায় সংক্ষিপ্ত দাওয়াতী সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।