উচিৎপুরা ইউনিয়ন জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

201
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: ২১ শে এপ্রিল (সোমবার)
বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উচিৎপুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি আরিফ সরকার এর নেতৃত্বে উচিৎপুরা  ও জাঙ্গালীয়া বাজারে  গনসংযোগ পরিচালনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা।

এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা রাসেল মাহমুদ। উপজেলা উত্তরের কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন সোহান।  উচিৎপুরা ইউনিয়ন জামায়াতের  সেক্রেটারি মামুন খান। উচিত পুরা ইউনিয়ন জামায়াতের  যুব বিভাগের সভাপতি বশির আহমেদ।

বিশেষ ব্যক্তিদের মধ্যে উপস্থিতি ছিলেন হাফেজ মাওলানা জাকারিয়া মাসুদ। গণসংযোগে উচিৎপুরা ইউনিয়ন জামায়াতের সকল ওয়ার্ড ও ইউনিটের  সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতা কর্মী সহ সমর্থকগন  অংশ গ্রহণ করেন।

এই গনসংযোগে উচিৎপুরা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার  ৬০ জন ব্যক্তি সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।