আড়াইহাজারে জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

358
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ আড়াইহাজার উপজেলা শাখা কর্তৃক গত ১৮ ই এপ্রিল রোজ শুক্রবার রয়েল রেষ্টুরেন্টের হল রুমে বিশিষ্ট আলেমে দীন ও ইসলামি দলের নেতৃবৃন্দের সম্মানে এক নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  মাওলানা আবু রায়হান সাইফি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠন এর সেক্রেটারি মাওলানা ওসমান গনি।

এসময় বিশিষ্ট আলেমে দীন ও ইসলামি দল সমুহের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর আমির মাওলানা হাদিউল ইসলাম, উপজেলা উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সেক্রেটারি ক্বারী আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা এহতেশামুল হক কাশেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী।
খেলাফত মজলিস এর উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান আশরাফী,
বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম এর উপজেলা সভাপতি মাওলানা মাশরুর আহাম্মেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উপজেলা সভাপতি মাওলানা আইয়ুব,
লাজনাতুল ওলামা আড়াই হাজার উপজেলা সভাপতি হাফেজ  মাওলানা আবু ছালেহসহ প্রায় সকল দলের সেক্রেটারি সহ বিশিষ্ট আলেমে দীনগন উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় এদেশের সকল আলেম ওলামা,  ইসলামি দল ও সমমনা সকল রাজনৈতিক দলের সাথে বৃহত্তর ঐক্য গড়ে তোলার  ব্যপারে মতবিনিময় করা হয়।

সভায় উপজেলা দক্ষিণ  জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম বলেন , আমার দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন তাউহিদের ভিত্তিতে দল মত নির্বিশেষে সকল মানুষকে দীন বিজয়ের জন্য ঐক্য করা ফরজ। তাই ঐক্যের জন্য যত ছোট হওয়ার দরকার আমরা ততো ছোট হবো ইনশাআল্লাহ।

যদি জাতীয় নেতৃবৃন্দ ঐক্য হয়ে যায় তা হলে আমরাও আড়াইহাজার উপজেলায় সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।

সভা শেষে  সকলে একসাথে নৈশভোজে অংশ গ্রহণ করেন।