বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মামুন মিয়া (৩০)।
বৃহস্পতিবার রাতে মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী লেনে চেকপোস্টে মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত মামুন কে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁও থানার ওসি মো. মফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় চেকপোস্টে বিভিন্ন যানবাহনে অভিযান চালানো হয়। এসময় ঢাকাগামী লেনে একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁওয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ফেসবুকে ফলো করুন



