আড়াইহাজারে জামায়াতের পথসভা ও লিফলেট বিতরণ

248
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াই হাজার পৌরসভার উদ্যোগে ৭ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলায় আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে বিশাল জনসভার প্রচারে আড়াইহাজার উপজেলা পরিষদ, রেজিস্ট্রি অফিস, বাজারের বিভিন্ন মার্কেট, দোকান পাট ও অলি গলিতে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।

এতে পৌরসভা জামায়াতের সভাপতি নুরুল আমিন। সহ সভাপতি আবু তাহের মোল্লা ও সেক্রেটারী মোস্তফা সারোয়ার নেতৃত্ব প্রদান করেন।

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত নারায়নগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম। দক্ষিণ জামায়াতের সেক্রেটারি তৌফিকুল ইসলাম।
দক্ষিণ জামায়াতের বাইতুল মাল সম্পাদক প্রফেসর আজিজুল হক। দক্ষিণ জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন। দক্ষিণ জামায়াতের শিক্ষা ও সাহিত্য সংস্কৃতি সম্পাদক মাওলানা রাসেল মাহমুদ।

এসময়ে পৌরসভা জামায়াতের শতশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

অধ্যাপক ইলিয়াস মোল্লা আগামী ৭ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ মহানগর ও জেলার উদ্যোগে বিশাল জনসভায় দলে দলে যোগদান করার জন্য আড়াইহাজার উপজেলার সর্বসাধারণের প্রতি আহবান জানান।