আড়াইহাজারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

206
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ মো. রুহুল আমিন (৪৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুহুল আমি ওই এলাকার মারফত আলীর পুত্র।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, তার বিরুদ্ধে সি আর প্রসেস নং- ১২৭/২৫ মূলে এক বছরের সাজার আদেশ দেন বিজ্ঞ আদালত। এর পর থেকে সে পলাতক ছিল। শনিবার দিবাগত রাতে তার অবস্থান সম্পর্কে অবগত হয়ে তাকে গ্রেপ্তার করে রোববার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।