নারায়ণগঞ্জে জামায়াতের আমিরের আগমন উপলক্ষ্যে আড়াইহাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

271
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদ্যোগে আগামী ৭ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে জনসভার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জনাব কাজী জাকারিয়া এর সঞ্চালনায় বৈঠকে  ইউনিয়ন জামায়াতের সভাপতি সোলাইমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর  মাওলানা হাদিউল ইসলাম।

বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভায় হাজার হাজার নেতা কর্মী নিয়ে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়।