আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

287
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার ঢাকা—সিলেট মহাসড়কে পাঁচরুখী প্রাথমিক বিদ্যালয়ের সামনে শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত ও অপর দুই মোটরবাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যাক্তি নাম অভি( ২৭)। সে নরসিংদী জেলার মাধবদী থানার খোদ্দর্নপাড়া এলাকার বাসিন্দা। সে তার মামার বাড়ি পাঁচরুখী এলাকা থেকে মোটরবাইকে নিজ বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার শিকার হন। তার বাবার নাম জানা যায়নি।
জানা গেছে, তিন বন্ধু আড়াইহাজার উপজেলার পাচঁরুখী এলাকায় মামার বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে নিজ বাড়ি নরসিংদী জেলার মাধবদী থানার খোদ্দর্ন পাড়া ফেরার পথে তাদের বহন করা মোটর সাইকেলটিকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় । এ সময় মোটরবাইকে থাকা অভি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ প্রেরণ করা হয়েছে।