আড়াইহাজারে আবারো দুই বাড়িতে ডাকাতি 

287
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে আবারো দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদি গ্রামের রুয়েল ও লিয়াকতের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত আড়াইটার দিকে সালমদি  গ্রামের পাওয়ারলুম ব্যবসায়ী রুয়েলের  বাড়ীতে ১০/১৫ জনের  মুখোশ পরিহিত ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে নগদ এক লক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুটে নেয়। অপরদিকে একই গ্রামের  লিয়াকত হোসেনের বাড়িতে হানা  দিয়ে নগদ ২০  হাজার টাকা,  ১ ভরি স্বর্ণালংকার  লুটে নেয়। পরে ডাকাত দল ওই এলাকার কয়েকটি বাড়িতে হানা দিলে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।