আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

499
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান সাইফুল ইসলাম  স্বপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিক মেহেদীর নেতৃত্বে চলা অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রজনতা আন্দোলনে হত্যা মামলা রয়েছে। সাইফুল ইসলাম স্বপন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়াচর গ্রামের জহিরের ছেলে।