স্টাফ রিপোর্টার: মঙ্গলবার বিকালে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভায় সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্র ঘোষিত ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহি বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানকে রাষ্টীয় ক্ষমতায় বসিয়েছেন। বসার পরে তিনি বহুদলিয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরো বলেন বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে নৈরাজ্য সন্ত্রাস দখলদারদেরকে রুখে দিতে আমরা বদ্ধপরিকর। আওয়ামী হায়েনার দল যতবার স্বাধীনতা ও গনতন্ত্র সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে ততবারই বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন এদেশের জনগনের কাছে। তিনি আরও বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সকল রাজনৈতিক মিথ্যা মামলা অবিলম্বে প্রতাহার করতে হবে। ৫ই আগস্ট ছাত্রজনতা গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ও পালিয়ে যাওয়ার পর বিএনপির নাম ভাঙিয়ে যারা লুটপাট, চাঁদাবাজী, ব্যবসায় প্রতিষ্ঠানে তালা ও দখলদারী সহ নানান অপকর্মে লিপ্ত হয়ে বিএনপির ভাবমূর্তী ক্ষূন্ন করেছে, বিএনপির কর্মী সমর্থক ও আড়াইহাজার উপজেলার আপামর জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে উৎখাত না করে আমি ঘরে ফিরবো না। তিনি বলেন, ছাত্রজনতা গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির রায় বিদেশ থেকে এনে বাংলার মাটিতে কার্যকর করতে হবে। আমার যে সকল যুবক ও তরুন সন্তানেরা ভোটার হয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার চ্যালেঞ্জ, তারা যার ভোট সে, যাকে খুশি তাকে দিবে।
তিনি আরও বলেন গণমানুষের দল বিএনপি। সকল ক্ষমতার উৎস জনগন। আপনারা যার কাছে আপনাদের জান ও মাল নিরাপদ মনে করবেন, আপনারা তাকেই সমর্থন করে তার হাতেই টিকেট তুলে দিবেন। আপনারা টিকেট এনে যার হাতে তুলে দিবেন, আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধ থেকে ভোট বিপ্লবের মাধ্যমে তাকেই বিজয়ী করবো। আমার মূল শক্তি আপনারা। তিনি বলেন, আপনাদের পাশে থেকে আড়াইহাজারবাসীকে এমন একটি প্রশাসন উপহার দিতে চাই যেই প্রশাসন হবে জনগণের এবং জনগণ হবে প্রশাসনের। জনগণ এবং প্রশাসনের মাঝে যেন কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দালাল, দুর্নীতিবাজ প্রবেশ করতে না পারে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। প্রশাসনের কাছে সেবা চেয়ে জনগণ যেন নির্যাতনের শিকার না হয়। পারভীন আক্তার প্রশাসনের প্রতি এই আহব্বান জানান। তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাস, চাঁদাবাজী, দখলসহ নানা অপরাধ, অপকর্ম করেছে তাদের অপরাধের স্বাক্ষী আপনারা। তারা ছাড় পাবেনা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৬টি বৎসর যেভাবে বিএনপির নেতাকর্মী, সমর্থকদের কে খুন করেছে, গুম করেছে, মিথ্যা মামলা, হামলা করেছে, অনিয়ম দূর্ণীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে ইনশাল্লাহ। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।
গনসমাবেশে সভাপতিত্ব করেন মাহাবুব মোল্লা, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জাসাস। উক্ত গনসমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর মৎসজীবি দলের যুগ্ম আহবায়ক এম সায়েম উদ্দিন সিয়াম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গোলনার ইভা, উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ—সভাপতি সালাউদ্দিন মোল্লা, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি কাজল ফকির, আড়াইহাজার উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি তসলিম উদ্দিন লিটন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম খোকন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া। আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ—সভাপতি শিরিন সুলতানা মেম্বার, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম। সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার পৌরসভা জাসাস এর সভাপতি খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, গোপালদী পৌরসভা জাসাস এর সভাপতি হাছান আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের সাবেক আহবাহয়ক আরাফাত।



