আড়াইহাজারে বিএনপির মিছিল শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লো যুবদল নেতা

300
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক  সহসভাপতি রুহুল আমিন মোল্লা ( ৫৫ )   মিছিল   শেষে   উপজেলা   নির্বাহী   অফিসারের কার্যালয়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৪টায় বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে বিএনপির  অফিস উদ্ধোধন করা হয়। এর পর একটি মিছিল উপজেলার সড়ক   প্রদক্ষিণ করেন। মিছিল শেষ করে মাহমুদুর রহমান   সুমন নেতা কর্মী নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার সাথে সাক্ষাত করতে যান। ৫/৭ মিনিট কথা বলার পর রুহুল আমিন মোল্লা হঠাৎ   চেয়ারে ঢলে পড়েন। এই সময় তার সাথে থাকা নেতা কর্মীরা   আড়াইহাজার   হাসপাতালে   নিয়ে   যান।   সেখান থেকে রুপগঞ্জের ইউ এস বাংলা হাসপাতালে নেওয়ার  পথে তার মৃত্যু হয়। তার   মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক   বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয় বেসরকারী হাসপাতাল মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।আড়াইহাজার উপজেলা নির্বাহী   অফিসার নাহিদুর রহমান জানান, আমরা বিএনপির নেতা কর্মীদের সাথে কথা বলার সময় রহুল আমিন চেয়ার থেকে ঢলে পড়ে যান। পড়ে শুনেছি তিনি মারা গেছেন।