স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ন্যাশনাল ডক্টর ফোরামের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ডক্টর ফোরামের সভাপতি ডাঃ আলী আশরাফ খাঁন সভাপতি,
নবগঠিত কমিটিতে জেলার সভাপতি হিসেবে আছেন ডক্টর আলী আশরাফ খান এবং সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক।
এছাড়াও কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন ডক্টর মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল সালাম, জয়েন সেক্রেটারি ডক্টর নূর সায়েম, অরগানাইজিং সেক্রেটারি ডক্টর সাদি আল মাসুদ তুরাব, ট্রেজারার ডক্টর মশিউর রহমান অপু, প্রচার সম্পাদক ডক্টর মোহাম্মদ আরশাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ডক্টর ফাতেমা তুর জোহরা, মহিলা বিষয়ক সহসম্পাদিকা ডক্টর খাদিজা তুর বুশরা।



