ফেসবুকে ফলো করুন
সোনারগাঁ প্রতিনিধি: “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর (শনিবার) সকালে উপজেলা চত্তরে র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।



