স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলবাজের বিরুদ্ধে একটি শান্তি সমাবেশ করেছে থানা বিএনপির কৃষকদলের নেতাকর্মীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুপ্তারা ইউনিয়নে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দুপ্তারা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) এর সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা কৃষকদলের আহবায়ক মোঃ আলমগীর হোসেন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু কালাম ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশারফ মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আমিন রতন, সহ-সম্পাদক মোঃ বেদন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক রাজিবুল ইসলাম রাজীব, যুবদল সভাপতি তাইজুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক গাজী আসানউল্লাহ, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া ও সভাপতি জাকির ভূঁইয়া। আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন, ওয়ার্ড বিএনপির মোহাম্মদ কবির ভূঁইয়া, কৃষক দলের মোহাম্মদ মতিন ভূঁইয়া, মোহাম্মদ গোলাম রাব্বি, মোঃ জহিরুল ইসলামসহ আরো অনেকে।
সমাবেশে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমানে পুলিশ প্রশাসনের দুর্বলতার কারনে প্রতিটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানিতে কিছু সুবিধাবাদী দুর্বৃত্তরা অপকর্ম করছে। তাদের অপকর্মের কারনে বিভিন্ন ধরণের অপরাধ সংগঠিত হচ্ছে। এরপর তাদের এসব অপকর্মের দায়ভার বিএনপির উপর চাপিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এসব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের আজকের এই শান্তি সমাবেশ।



