ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী স্কুল পাড়া থেকে বিপুল পরিমান চোলাই মদ ও মদ তৈরি সরঞ্জামসহ মাদকের রানী হাসিনা বেগমকে (৬০) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার বিকালে আটক হাসিনার বসত ঘরে তল্লাশী করে এই সমস্ত অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত মালামাল হচ্ছে, ৩০ লিটার চোলাই মদ, ৬টি নীল রঙের কন্টেইনারের রক্ষিত ১৮০ লিটার মদ তৈরির সরঞ্জাম।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আটক হাসিনাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে চালান করা হয়েছে। তিনিআরও জানান, তার বিরুদ্ধে ১০/১২টি মাদকের মামলা রয়েছে।



