সোনারগাঁওয়ে এক নারীর লাশ উদ্ধার

255
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ে থেকে ফাতেমা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে সোনারগাঁ পুলিশ।

মৃত ফাতেমা বেগম (৫০) বন্দর উপজেলার লাঙ্গল বন্দ, দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।

নিহত ফাতেমা বেগম এর ছোট ছেলে সাইফুল ইসলাম বলেন, তিনি গতকাল শনিবার ২১শে সেপ্টেম্বর (শনিবার) তার ছোট মেয়ের জামাই নান্টু মিয়ার সাথে মদনপুর থেকে কিস্তিতে টাকা তুলতে গিয়ে ছিলেন। তাঁর পর থেকেই তিনি নিখোঁজ হোন।
এরপর থেকেই ফাতেমার ছেলে মেয়েরা তাকে খুঁজতে থাকে। কোন হুদিস না পেয়ে তারা বন্দর থানায় একটি সাধারণ ডায়রি করেন। রবিবার দিন সকালে জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ে পাশে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক মহিলার লাশ সাধারণ মানুষ দেখতে পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এদিকে লাশ পাওয়ার খবরটি চাউর হলে ফাতেমার স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি ফাতেমার বলে পরিচয় সনাক্ত করে। পরে সোনারগাঁ থানার পুলিশ লাশ টি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেন।

এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি এস এম বাপ্পি বলেন, আমরা একটি মহিলার লাশ পেয়েছি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তবে পোস্টমর্টেমের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।