ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ২৬ পুরিয়া গাজা, ৮৫ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেছে এলাকাবাসী। রবিবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রাম থেকে মাদকসহ তাকে আটক করা হয়। পরে সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়। আটককৃত হলেন, উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের ইউনুস মিয়ার ছেলে রিপন মিয়া (৪০)।
স্থানীয় সুত্রে জানা গেছে, আটককৃত রিপন মিয়া দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীকে সাথে নিয়ে অবৈধ মাদক ব্যবসা করে আসছিলেন। এর ভিক্তিতে ঘটনার দিন এলাকাবাসী ও শিক্ষার্থীরা মিলে তার বাসায় যায় এবং তল্লাসী চালিয়ে ২৬ পুরিয়া গাজা, ৮৫ পিছ ইয়াবা উদ্ধার করে। পরে মাদকসহ তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে তারা।



