আড়াইহাজারে সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে নারীর মৃত্যু

228
Exif_JPEG_420
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি সাহেব বাজার এলাকায় পিত্রালয় থেকে বোনের বাড়ী বেড়াতে যাওয়ার সময় বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে গিয়ে সাজেদা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসি জানায়, পূর্বকান্দি এলাকার জরু মিয়ার মেয়ে দুই সন্তানের জননী সাজেদা বেগম তার শ্বশুরবাড়ী গোপালদী থেকে তার পিত্রলয়ে বেড়াতে আসেন। সেখান থেকে ঘটনার সময় তার বোনের বাড়ী বিবিরকান্দি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। এ সময়  সাহেববাজার এলাকায় খালের উপরে থাকা বাঁশের সাঁকো পার হতে গিয়ে তিনি পা পিছলে খালের পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানার কারণে সেখানেই তার মৃত্যু হয়। পরে পথচারীরা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পিত্রালয়ে পাঠান।

প্রসঙ্গত, সাঁকোটির স্থলে একটি পাকা ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসি দীর্ঘ দিন ধরে দাবী জানিয়ে আসছিল।  আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করেন।