
মো. জিয়াউর রহমান: ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানির কারণে আকর্ষিক বন্যায় দেশের ১১ টি জেলার প্রায় ৪৫ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর্তমানবতার সেবায় দেশ ও প্রবাসে থাকা জনগণের পক্ষ থেকে দুর্গতদের জন্য সহায়তা প্রদান করতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে সরকার স্বাগত জানায়।
আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত একাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন—
▫️হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
▫️ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
▫️হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩
এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।
বার্তা প্রেরক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


