ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: শ্রমিক ছাঁটাই ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোববার সকাল ১১ টা থেকে ঢাকা—সিলেট মহাসড়কের উপজেলার পুরিন্দা বাঘবাড়ি এলাকায় আলহাজ্ব আকতার গার্মেন্টসের’ সামনে এ ঘটনা ঘটে।
এ দিকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করায় ঢাকা—সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শ্রমিকরা জানান, গার্মেন্টসের শ্রমিকদের মাঝে খবর আসে আলহাজ্ব আকতার গার্মেন্টেসটি বন্ধ হয়ে যেতে পারে। কোন গার্মেন্ট বন্ধ হলে নিয়ম অনুযায়ী তিন মাসের অগ্রিম বেতন দিতে হয়। এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে শ্রমিকরা বকেয়া বেতনসহ অগ্রিম বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সোমবার সকাল সোয়া ১১টা থেকে পুরিন্দা এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ও সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে সোয়া ১২টার দিকে অবরোধ তুলে গার্মেন্টসের সামনে অবস্থান নেয়।
পরে বিকাল ৪টায় মালিক পক্ষের সাথে শ্রমিক প্রতিনিধির বৈঠকে বিষয়টি সমাধান হয়।
সাতগ্রাম ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, বিভিন্ন দাবী নিয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝানোর পর অবরোধ তুলে নেয়।
ঘটনা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মালিকদের সাথে বিষয়টি সমাধান হয়েছে।
গার্মেন্টের মালিক আকতার হোসেনকে কল দিলেও তিনি মুঠাফোনে কল রিসিভ করেনি।
এদিকে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, ‘আলহাজ্ব আকতার গার্মেন্টসের শ্রমিকরা অবরোধ করে। যে কারণে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।



