সোনারগাঁয়ে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

150
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধন মিয়া হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুজনকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়ে। 

এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার মো. শামীম  ও মো. আল আমিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন- একই এলাকার জজ মিয়ার ছেলে রাসেল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।