আড়াইহাজারে আজাদের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

217
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এসময় আজাদের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক সহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।