আড়াইহাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

276
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা শেষে ফুল দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতা-কর্মীরা। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া, সহকারী কমিশনার শামসুজ্জাহান কনক, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলোমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, দারিদ্র বিমোচন কর্মকর্তা সামসুন্নাহার আকন্দ প্রমুখ। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।