স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ মঙ্গলবার দিন ব্যাপী বিশনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছা: জিন্নাত আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মোঃ মাসুম বিল্লাহ । আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দুলাল হোসেন, শিক্ষক নেতা মোঃ রাসেল মিয়া, গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মালেক, চৈতনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আব্বাছ, বিশনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছাদেকুর রহমান, কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাদেকুর রহমান, শরিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ নার্গিস বেগম।
এছাড়াও সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন , কাজী ফরিদা ইয়াসমিন, সাবিনা ইয়াছমিন, শাহনাজ পারভীন, রত্না আফরিন, মাহাবুল আলম. মোছলিমা বেগম, রুমি আক্তার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মোবারক করিম, হাসিনা বেগম, রহিছা আক্তার, মোঃ বাবুল হোসেন, সানজিদা কাওছারী, মোঃ আঃ হালিম, মোঃ সফিকুল ইসলাম, মোঃ আবু সাইদ প্রমুখ। বিচারকের দায়িত্বে ছিলেন গোপালদী পৌরসভা বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ যথাক্রমে কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম, সদাসদী সপ্রাবি সহকারী শিক্ষক তাপসী মনি সাহা, মোল্লারচর সপ্রাবি সহকারী শিক্ষক শিউলী আক্তার, রামচন্দ্রদী সপ্রাবি সহকারী শিক্ষক মরিয়ম আক্তার, লক্ষীবরদী সপ্রাবি সহকারী শিক্ষক মঞ্জুলতা বিশ্বাস ও পাঠানের কান্দি সপ্রাবি সহকারী শিক্ষক আল মাহমুদ। অনুষ্ঠানের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৭ টি ইভেন্টে অংশগ্রহণ করে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে তাদের পুরস্কৃত করা হয়।



