আড়াইহাজারে ৭দিন মেয়াদী হস্তশিল্প প্রশিক্ষণ শুরু

402
ফেসবুকে ফলো করুন

 

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডের আওতায় ৭দিন মেয়াদী হস্তশিল্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাউগড়া হর্টিকালচারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহানশাহ ভূঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্যা সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক আমেনা খাতুন ও নাজনীন আক্তার। এতে উপজেলার বিভিন্ন গ্রামের নারীরা অংশ নেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহানশাহ ভূঞা জানান,্এই প্রশিক্ষণের মাধ্যমে অংশ গ্রহণ কারী নারীরা বিভিন্ন হাতের কাজ গুলো সুন্দর ভাবে শিখতে পারবেন।