নারায়ণগঞ্জে ৫ মাদকবিক্রেতা আটক

146
ফেসবুকে ফলো করুন
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আটকরা হলেন- মো. সজীব (৩২), মো. স্বপন মিয়া (৪৪), মো. রাজন খান (৩৫), মো. স্বপন মিয়া (২৪) ও আমিনুল ইসলাম (৬৫)। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।