দুই সন্তানকে সুস্থ জীবনে ফেরাতে সহযোগিতা চান অটোচালক বাবা

375
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী গ্রামের অটো চালক অলেক মিয়া তার ২ সন্তানকে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করেছেন। অটো চালক অলেক মিয়া বলেন, আমাদের সমাজে এমনো বিত্তবান, সামর্থ্যবান আছেন যারা চাইলেই সহযোগিতার হাত বাড়ালে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে আমার সন্তানরা। সমাজের সেই বিত্তবান সামর্থ্যবানদের কাছে এমনি এক সমস্যা নিয়ে সহযোগিতা চেয়েছেন অটোচালক অসহায় এক বাবা।

অটো চালক অলেক আরও জানান, তার ছেলে মিনহাজের বয়স ১১। রামচন্দ্রদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করতো। ২০১৯ সালে তার ব্রেনে সমস্যা ধরা পড়ে। এরপর থেকে অনেক কস্ট করে চিকিৎসা করিয়েছি। বর্তমানে ব্রেনে সমস্যা থাকার কারণে তার দুই পা অকোজে হয়ে গেছে। হাঁটতে পারছেননা। পাশাপাশি তার আরেক সন্তান মেয়ে মিম (১৩)। গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে পড়াশুনা করছেন। তার ভাইয়ের মতোই সমস্যা নিয়ে বোন মিমও অসুস্থ হয়ে পড়েছেন। ২ ছেলে মেয়ের একসাথে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আবার সে সুস্থ হয়ে সকলের কাছে ফিরে আসতে পারে বলেছেন চিকিৎসকরা। অটো চালকের ২ সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজন ৪ লক্ষ টাকার প্রয়োজন। যা কিনা তার একার পক্ষে জোগাড় করা অসম্ভব ব্যাপার । তাই সে সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সাহায্য করতে আগ্রহীরা সরাসরি যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন অথবা বিকাশ করতে পারেন এই নম্বারে ০১৯০৬৩৬০৭৯৩।