আড়াইহাজারে গরু কিনতে এসে কৃষকের মৃত্যু

369
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে গরু কিনতে এসে কুমিল্লার এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বিশনন্দী গরুর হাটে এই ঘটনা ঘটে । নিহতের নাম আঃ লতিব (৪৪)। সে কুমিল্লার মেঘনা  লক্ষীপুর গ্রামের মো.  চান মিয়ার ছেলে।

বিশনন্দী ইউনিয়ন পরিষদের সচিব মজিবুর রহমান জানান, লতিব একজন কৃষক ।  গরু ক্রয় করার জন্য কুমিল্লা থেকে আমাদের গরুর হাটে আসেন ও একটি গরু ক্রয় করার জন্য কিছুক্ষন হাটে অবস্থান করেন । এরপর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢলে পড়েন মাটিতে এবং সাথে সাথে মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তবে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।