স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নূরু মিয়া (৬১) নামের এক লোকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টায় উপজেলার দুপ্তরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরু মিয়া জোগারদিয়া এলাকার মৃত তোরাব আলী ছেলে ।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে গাউছিয়া থেকে ব্যাটারি চালিত অটো যোগে নিজ বাড়ি জোগারদিয়া যাওয়ার পথে দুপ্তারা এলাকায় একটি নার্সারীর সামনে পাকা রাস্তার উপর আসলে পিছন থেকে একটি অটো ধাক্কা দিলে নুরু মিয়া গুরুতর জখম হয় । পরে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর বিদায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । পরে বুধবার রাত ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, উক্ত ঘটনায় থানায় কোন অভিযোগ পাই নাই । অভিযোগ দিলে ব্যাবস্থা নেয়া হবে ।



