আড়াইহাজারে বেকারীর মালিককে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

315
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে এক বেকারীর মালিককে ১০ হাজার টাকা  অর্থদন্ড দিয়েছে  ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার গোপালদী বাজারে দেলোয়ার হোসেনের মালিকানাধীন মুক্তা বেকারীর মালিককে  এই অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও সহকারী কমিশনার ভূমি শামসুজ্জাহান কনক জানান, উপজেলার গোপালদী বাজারে মুক্তা বেকারীটির বিএসটিআই এর কোন অনুমোদন নেই। এছাড়া  অপরিষ্কার, অপরিচ্ছন্নতায় পরিচালিত হয়ে আসছে। স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযান চালিয়ে  ২০০৯ ধারায় বেকারীর মালিক দোলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।