বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১কেজি গাঁজাসহ মো.সুজন মিয়া (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজন মিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বহেরারচালা কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার আহসান উল্লাহ (ওসি) এর নির্দেশে, পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মানিকপুর স্ট্যান্ডের বিশনন্দী ফেরিঘাটগামী পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রি করা অবস্থায় আসামী পলায়ন চেষ্টাকালে ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে পুলিশ ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার কে মাদকমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।



