আড়াইহাজারে কিশোরীকে শ্লীলতাহানির চেস্টার অভিযোগে বখাটের ১৫ দিনের জেল

425
ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে ১৭ বছরের এক যুবতীকে শ্লীলতাহানির  চেস্টার  অভিযোগে  এক বখাটেকে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীনিবাসদী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামী হলো, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের সব্দর আলীর ছেলে কাজল  (৩০) ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, অপরাধী একটি রাস্তায় একা পেয়ে অশালীন কথা বার্তা বলাসহ শ্লীলতাহানির   চেস্টা করে  । এ সময় অভিযান পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও  ১ শত টাকা জরিমানা করা হয় ।
তিনি আরও বলেন, এ শাস্তির মাধ্যমে সমাজ ও অভিভাকের কাছে একটি বার্তা পৌছে যাক যে,  মেয়েরা সব সময় স্বাধীন থাকুক তারা নিরাপদে নির্ভয়ে স্কুল কলেজসহ রাস্তায় চলাফেরা করতে  পারে।