প্রাইমারী স্কুল থেকে শিক্ষার্থী গেলে পুরা জাতির মহাক্ষতি,ইউএনও ইশতিয়াক আহমেদ

311
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে। এই জন্য তিনি শিক্ষক-শিক্ষিকাদের সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য আহবান জানান। ইউএনও বলেন, শিশুদের মেধা বিকাশ প্রাথমিক শিক্ষার মাধ্যমে ঘটে থাকে। এই জন্য শিশু অবস্থায় তাদের যত্ন নিতে হবে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হল রুমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তেব্য এই কথা বলেন।
উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা  অফিসার মনির হোসেন, খাদিজা খাতুন, আকরাম হোসেন, জিনাত হাকিম, আছমা খাতুন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন প্রমুখ। নির্বাহী অফিসার আরও বলেন, প্রাইমারী স্কুল থেকে ঝড়ে গেলে পুরা জাতির মহাক্ষতি হয়। এই জন্য যাতে প্রাইমারী থেকে ঝড়ে না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেন।