ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, পুলিশের নিকট খবর আসে তিনগাঁও এলাকায় রাস্তার পাশে একটি নবজাতক পড়ে আছে। এই খবর পেয়ে পুলিশ নবজাতকটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পুলিশের ধারনা নবজাতকটি কয়েক ঘন্টা আগে ফেলে গেছে।
ওসি আরও জানান, উদ্ধারকৃত নবজাতকটি বৈধ না অবৈধ তা বলা যাচ্ছে না। এই ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত নবজাতকটির ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর পুলিশ তার দাফন কাফনের ব্যবস্থা করবে।


