৭ তারিখের প্রহসনের নির্বাচন বর্জন করুন

211
ফেসবুকে ফলো করুন

প্রেস বিজ্ঞপ্তি:  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ৭ তারিখের একতরফা প্রহসনের নির্বাচন জনগণ বর্জন করেছে। আমরা সবাই এ নির্বাচন বর্জন করি। নির্বাচন নামে এমন নাটক জাতি দেখতে চায় না। খালি মাঠে গোল দিয়ে কেউ বিশ্বকাপ অর্জন করতে পারে না। আওয়ামীলীগ জনগণকে বোকা বানিয়ে ক্ষমতা দখল করার পাঁয়তারা করছে। শান্তিপ্রিয় জনতা সে আশা পূরণ হতে দিবে না।

আজ ৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বার্ষিক প্রকাশনা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সংগঠনের বার্ষিক ক্যালেন্ডার, ডায়রি ও অন্যান্য প্রকাশনা বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, সদস্য মুহা. শরীফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, আমরা সাধারণ জনগণের সাথে উঠাবসা করি, কথাবার্তা বলি। তারাও এই প্রহসনের নির্বাচনের দিন ভোট  প্রদান করবে না, ভোট কেন্দ্রে যাবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছেন। আমরা শান্তিপ্রিয় জনতাকে উদাত্ত আহবান জানাই, আপনারা ৭ তারিখের একতরফা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন। স্বৈরাচার পতনে, দেশের কল্যাণে নিজে ও আপনার আত্মীয়-স্বজনকে ভোট বর্জনে উৎসাহিত করুন।