নির্বাচন সুষ্ঠ করতে ৩ কর্মকর্তার কর্মযজ্ঞ

268
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে অবাধ, সুষ্ঠ  ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন বদ্ধ পরিকর। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ওসি দিনরাত পরিশ্রম করে চলেছেন। তাদের কর্মযজ্ঞে পুরো প্রশাসন চাঙ্গা রয়েছে। এই তিনজন হলেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক আহমেদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড শামসুজ্জাহান কনক এবং ওসি মো: আহসানউল্লাহ।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক আহমেদ ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ ও বিভিন্ন দিক নির্দেশনা দেয়া নিয়ে ব্যস্ত। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসারদেরকেও বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। সারাক্ষণ নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড শামসুজ্জাহান কনক পুরো উপজেলায় প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মাঠে কাজ করছেন। তিনি সারাক্ষণ বিভিন্ন এলাকায় পুলিশ নিয়ে মোবাইল কোটের্র অভিযান চালাতে ব্যস্ত। তার দম ফেলার ফুরসত নেই।

আড়াইহাজার থানার ওসি মো: আহসানউল্লাহ পুরো উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। তাছাড়া রয়েছে নির্বাচনের ডিউটি। উপর থেকে যখন যে নির্দেশ আসছে তিনি সেই নির্দেশ পালনে ছুটে চলেছেন বিভিন্ন এলাকায়।