মাসুম বিল্লাহ: ভোটের মাঠের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্লেষকরা বলছেন, নারায়ণগঞ্জ-২আসনে আওয়ামীলীগ প্রার্থী নজরুল ইসলাম বাবুর প্রতিই ভোটারদের আস্থা অটুট রয়েছে। বাবুর উন্নয়ন মূলক কর্মকান্ডে ভোটাররা বেশ উৎফুল্ল।
জানা গেছে, রাজধানীর উপকণ্ঠে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চলতি বছরেই চালু হয়েছে ৫৬ হাজার কোটি টাকা ব্যয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড), যা ইতিমধ্যে ‘মিনি জাপান’ নামে পরিচিতি পেয়েছে। মেঘনার তীরে ধান গবেষণা ইনস্টিটিউটের আদলে একশ’ একর জায়গায় বাংলাদেশ ফলিত পুষ্টি ও গবেষণা ইনস্টিটিউট (বারটান) দেশের প্রথম ও দক্ষিণ এশিয়ার অন্যতম জাতীয় এ প্রতিষ্ঠানটি দেখলে যে কারোও চোখ জুড়িয়ে যায়। এক সময় আড়াইহাজারে ১৬টি উচ্চ বিদ্যালয় ছিল, এখন সেখানে আধুনিক ভবনসহ ৩৩টি উচ্চ বিদ্যালয় হয়েছে। একটি কলেজ এর পরিবর্তে বর্তমানে সাত সাতটি কলেজ। সড়ক মহাসড়কগুলো করা হয়েছে প্রশস্ত ও আধুনিক। শতভাত বিদ্যুতায়নসহ সকল খাল ও নদী খনন করা হয়েছে।
গত পনের বছরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক-সাংস্কৃতি, অর্থনীতিসহ প্রতিটি সেক্টরে রূপকথার গল্পের মতই বদলে গেছে নারায়ণগঞ্জের একশ’ তিরাশি দশমিক পঁয়ত্রিশ বর্গকিলোমিটারের আড়াইহাজার উপজেলা। আর এই বদলে দেয়ার কারিগর বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু। উন্নত, সমৃদ্ধ আধুনিক ও স্মার্ট আড়াইহাজার গড়ার ঘোষনা দিয়ে সাংসদ নজরুল ইসলাম বাবু চতুর্থবারের মত দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি’র হেভিওয়েট প্রার্থী প্রয়াত এ এম বদরুজ্জামান খসরুকে পরাজিত করে প্রথমবারের মত নজরুল ইসলাম বাবু সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আড়াইহাজারে আধুনিকতার ছোঁয়া লাগিয়েছেন। জনগণ আধুনিক শহরের সুযোগ-সুবিধা ভোগ করা শুরু করেছে। নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের বর্ণনা দিয়ে আওয়ামী লীগ প্রার্থী ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এ প্রসঙ্গে বলেন, আড়াইহাজারে গত পনের বছরে যে রেকর্ড পরিমান উন্নয়ন হয়েছে, তা স্বাধীনতার পর কখনোই হয়নি। যার কারণে আওয়ামীলীগ প্রার্থী নজরুল ইসলাম বাবুর প্রতিই ভোটারদের আস্থা রয়েছে।
সাংসদ নজরুল ইসলাম বাবু আরও বলেন, আড়াইহাজারে মেঘনায় তৃতীয় বৃহত্তম সেতু নির্মাণ ও নদীবন্দর হবে। মেঘনা নদী থেকে ঢাকায় ওয়াসার পানি লাইনের উপর দিয়ে ১৮ ফুটের একটি সড়ক নির্মাণের কাজ শেষ পর্যায়ে। আড়াইহাজারে বিসিক শিল্পনগরী. বিশনন্দী ইন্ডস্ট্রিয়াল পার্ক, পলিটেকনিক ইন্সস্টিটিউট, নাসিং ইনস্টিটিউট, টেক্সটাইল কলেজ ও ভোকেশনাল ইনস্টিটিউট, আইসিটি পার্ক, মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নে অর্থনৈতিক অঞ্চলসহ পর্যটন নগরী করা হবে। এছাড়াও একটি উন্নতমানের ফুল প্লেইজের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
বাবুর প্রতিই আস্থা আড়াইহাজারবাসীর
ফেসবুকে ফলো করুন



